বাংলাদেশে প্রায় ৫০% এরও বেশি নারী ও শিশু রক্তস্বল্পতা বা অ্যানিমিয়ায় ভুগে থাকেন। আয়রন ট্যাবলেটের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে প্রায়শই গ্যাস্ট্রিক বা কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। এই ক্ষেত্রে খাঁটি খেজুরের গুড় হলো প্রকৃতির সবচেয়ে সুস্বাদু ও নিরাপদ আয়রন সাপ্লিমেন্ট।
হিমোগ্লোবিন তৈরিতে নন-হিম আয়রনের ভূমিকা
প্রতি ১০০ গ্রাম খেজুরের গুড়ে প্রায় ১১ থেকে ১২ মিলিগ্রাম সহজে শোষণযোগ্য নন-হিম আয়রন থাকে। খাবারের পর বা সকালে এক টুকরো গুড়ের সাথে সামান্য আমলকী বা লেবু খেলে ভিটামিন-সি এর উপস্থিতিতে আয়রন শরীরে শতভাগ দ্রুত শোষিত হয়।