গত দুই দশকে ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহারের কারণে উত্তরাঞ্চলের লাখ লাখ পূর্ণবয়স্ক খেজুর গাছ কেটে ফেলা হয়েছে। খেজুর গাছ মাটির ক্ষয় রোধ করে, বজ্রপাত থেকে পরিবেশকে রক্ষা করে এবং প্রান্তিক কৃষকের শীতকালীন আয়ের প্রধান উৎস।
আমাদের যৌথ দায়িত্ব
আমজাম প্রতি বছর লাভের একটি অংশ দিয়ে চারঘাট ও দুর্গাপুরে নতুন খেজুর চারা রোপণ কর্মসূচী পরিচালনা করে থাকে, যাতে ভবিষ্যৎ প্রজন্মও এই ঐতিহ্য উপভোগ করতে পারে।